Click here

# পিজিসিবি প্রস্তুতি # সমসাময়িক সাধারণ জ্ঞান।


১. PGCB প্রতিষ্ঠিত হয়- ২১ নভেম্বর ১৯৯৬ সালে।
২. PGCB এর বর্তমান মহাপরিচালক- গোলাম কিবরিয়া এবং চেয়ারম্যান-ড. আহমেদ কায়কাউসল আজাদ।
৩. বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী- নসরুল হামিদ বিপু (ঢাকা-৩)
৪. PGCB অধীনে মোট সঞ্চালন লাইন- ১১৬৫০ সার্কিট কিলোমিটার।
৫. বাংলাদেশে বর্তমান সঞ্চালন ভোল্টেজ- ৩৩ KV, ৬৬ KV, ১৩২ KV, ২৩০ KV, ৪০০ KV
৬. বর্তমান PGCB অধীনে ১৩২/৩৩ KV গ্রিড সাব-স্টেশনের সংখ্যা- ১২৫ টি।
৭. দেশের প্রথম ৪০০ KV ট্রান্সমিশন লাইন- বহরমপুর (ভারত) থেকে ভেড়ামারা (বাংলাদেশ)।
৮. নির্মাণাধীন ৭৬৫ KV ট্রান্সমিশন লাইন ২ টি-
★ মাতারবাড়ি (কক্সবাজার) থেকে ভুলতা (ঢাকা)।
★ বড়নগর (ভারত) থেকে পার্বতীপুর (বাংলাদেশ)।
৯. বর্তমান দীর্ঘতম ট্রান্সমিশন লাইন- খুলনা থেকে ভেড়ামারা (৩৫৩ সার্কিট কিলোমিটার)
১০. বাংলাদেশে প্রথম আইসোলেটেড গ্রিড হবে- হাতিয়া, নোয়াখালী।
১১. বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা- ২২৩২৯ মেগাওয়াট।
১২. ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন- ১১৬২৩ মেগাওয়াট ( ২৯ মে ২০১৯)
১৩. বর্তমান বিদ্যুৎ এর মোট গ্রাহক সংখ্যা- ৩ কোটি ৪৮ লক্ষ।
১৪. বর্তমান আন্তঃদেশীয় পাওয়ার নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে- ১১৬০ মেগাওয়াট।
১৫. পৃথিবীর বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম- Kashi Wazaki Kariwa, জাপান। (উৎপাদন ক্ষমতা- ৮২০৬ মেগাওয়াট)
১৬. বর্তমান বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশর অবস্থান- ৪৩ তম।
১৭. বিশ্বে শীর্ষ ৫ টি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ- চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও জাপান।
১৮. বর্তমানে সামগ্রিক সিস্টেম লস- ১১.৯৬%
১৯. বতর্মানে দেশে মোট বিদ্যুৎ কেন্দ্র- ১৩৪ টি।
২০. বর্তমান মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন- ৫১০ কিলো ওয়াট ঘন্টা।
২১. বর্তমান বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী- ৯৪%
২২. PGCB এর National Load Dispatch Centre অবস্থিত- আফতাবনগর, রামপুরা, ঢাকা।
২৩. দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- টেকনাফ, কক্সবাজার।
২৪. বর্তমানে নির্মাণাধীন বড় বিদ্যুৎ কেন্দ্র সমূহ-
★ রুপপুর পারমাণবিক- ২৪০০ মেগাওয়াট (NPCBL)
★ রামপাল বিদ্যুৎ কেন্দ্র- ১৩২০ মেগাওয়াট (BIFPCL)
★ মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র-১২০০ মেগাওয়াট (CPGCBL)
★ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র- ১৩২০ মেগাওয়াট (BCPCL)
★ পায়রা এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র- ৩৬০০ মেগাওয়াট (NWPGCL)
২৫. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে- TVEL Fuel Company (রাশিয়া)
২৬. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন মোট পল্লী বিদ্যুৎ সমিতি- ৮০ টি।
২৭. বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে- kWh
২৮. বর্তমানে দেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ৬ টি, যথা- (BPDB, WZPDCL, DPDC, DESCO, NESCO, BREB)
২৯. বর্তমানে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র- আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, বি-বাড়িয়া।
৩০. বর্তমানে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা- ৩৭৬ টি। (আগষ্ট-২০১৯ সাল পর্যন্ত)
৩১. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎসগুলো হল- গ্যাস, কয়লা, ডিজেল, পানি, বায়ু, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, সামুদ্রিক জোয়ার-ভাটা, জিওথার্মাল, বজ্য আর্বজনা।
৩২. বাংলাদেশে প্রথম বিদ্যুৎ ব্যবহার শুরু হয়- ১৯০১ সালে।
৩৩. দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে- বাগেরহাট জেলার মোংলা পৌরসভায়।
৩৪. দেশে পরবর্তী জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে- সাঙ্গু নদী (১৪০ মেগাওয়াট) ও মাতামুহুরি নদীতে (৭৫ মেগাওয়াট)
৩৫. বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
৩৬. দেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে- হিজলা, বরিশাল।
৩৭. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হবে- ২০২৩ সালে।
৩৮. দেশে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র- সোনাগাজী, ফেনী।
৩৯. দেশে দ্বিতীয় বায়ু বিদ্যুৎ কেন্দ্র- কুতুবদিয়া, কক্সবাজার।
৪০. দেশে প্রথম বজ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে- জালকুড়ি, নারায়ণগঞ্জ।
সমসাময়িক-
১. বর্তমানে দেশে স্থলবন্দর- ২৪ টি (সর্বশেষ- ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট)
২. 'পৃথিবীর ফুসফুস' নামে খ্যাত- আমাজন বন।
৩. কাজাখস্তানের রাজধানীর নতুন নাম- নূর সুলতান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ্যভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় অবস্থিত- লালমনিরহাট
৫. মুক্তিযুদ্ধে নির্যাতিত কতজন নারীকে বীরাঙ্গনা খেতাব দেওয়া হয়- ৩২২ জন।
৬. জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ- রাসেল ডমিঙ্গো, দক্ষিণ আফ্রিকা।
৭. টেস্ট ক্রিকেটে নামযুক্ত জার্সির প্রচলন শুরু হয়- ১ আগষ্ট ২০১৯
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে "বিশ্ব বন্ধু" "Friend of the World" হিসাবে ভূষিত করেন- জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল "আনোয়ারুল করিম চৌধুরী"
৯. সম্প্রতি নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘ল্যাম্প অব পিস’ পুরস্কারে ভূষিত করে- পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান।
১০. হাইতির জাতীয় মুদ্রার নাম- গুর্দে।
১১. সম্প্রতি লোহার আকরিক পাওয়া গেছে- দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে।
১২. ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ- ৩৩৩ রান।
১৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অবস্থিত- নেত্রকোনা
১৪. ইরানের নতুন মুদ্রার নাম- তুমান
১৫. দেশের ১৯ তম জাতীয় উদ্যান- শেখ কামাল ইনানী জাতীয় উদ্যান, কক্সবাজার।
১৬. বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেট জয়ী একমাত্র দেশ- ইংল্যান্ড।
১৭. শেখ হাসিনা মেডিকেল কলেজ অবস্থিত- হবিগঞ্জ।
১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় প্রকাশিতব্য গ্রন্থের নাম হবে- নয়া চীন ভ্রমণ।
১৯. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম- বরিস জনসন।
২০. বঙ্গবন্ধু মান মন্দির নির্মাণ করা হবে- ভাঙ্গা, ফরিদপুর।
২১. বিশ্ব মশা দিবস পালিত হয়- ২০ আগষ্ট।
২২. ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা- চাকমা ভাষা।
২৩. বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম- গাঙচিল।
২৪. সর্বশেষ নতুন থানা ঘোষণা করা হয়- হাতিরঝিল, ঢাকা। (৬৫০ তম)
২৫. সিলেট জেলায় স্থলবন্দর আছে- ৩ টি (তামাবিল, শেওলা, ভোলাগঞ্জ)৷৷৷
@পোষ্টটি ভাল লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করি।

Post a Comment

0 Comments